কোনো আড়ত বা বাজারের ভেজাল নয়, সাতক্ষীরার নিজস্ব বাগান থেকে সযত্নে পাড়া ১০০% কেমিক্যাল-মুক্ত ফ্রেশ আম এখন সরাসরি আপনার ডাইনিং টেবিলে। আসল আমের ঘ্রাণ আর মিষ্টি স্বাদে ভালোবাসার ছোঁয়া!
বাজারের ঝুড়িতে থাকা আমগুলো কোথা থেকে আসে, কীভাবে পাকানো হয়— তার কোনো গ্যারান্টি থাকে না। কিন্তু আমরা কথা দিচ্ছি আসল কোয়ালিটির! আমাদের নিজস্ব তত্ত্বাবধানে গাছ থেকে আম পেড়ে, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্যাকেট করা হয়। তাই এই আমের ঘ্রাণ আর স্বাদ— দুটোতেই থাকে প্রকৃতির আসল ছোঁয়া।
আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ফাইবার। নিয়মিত ফ্রেশ আম খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ত্বক ভালো থাকে এবং হজমশক্তি উন্নত হয়। স্বাদের পাশাপাশি পরিবারের স্বাস্থ্যও নিশ্চিত করুন।
আমাদের প্রতিটি আম গাছপাকা ও সতেজ। প্যাকেট খোলার সাথে সাথেই যে ঘ্রাণটা নাকে আসবে, তা মুহূর্তেই আপনার মন ভালো করে দেবে। একদম গ্রামের বাড়ির সেই খাঁটি আমের অনুভূতি পাবেন ঘরে বসেই।
কার্বাইড বা বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো আম শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। আমাদের আম সম্পূর্ণ প্রাকৃতিক। তাই আপনার ছোট সন্তান থেকে শুরু করে বয়স্কদের জন্য এটি ১০০% নিরাপদ ও স্বাস্থ্যকর।
"সত্যি কথা বলতে, অনলাইনে আম কেনা নিয়ে একটু ভয়ে ছিলাম। কিন্তু আপনাদের আম হাতে পেয়ে আমি মুগ্ধ! একদম ফ্রেশ, আর ঘ্রাণে পুরো ঘর ভরে গেছে। প্যাকিংটাও খুব সুন্দর ছিল।"
"বাচ্চাদের জন্য কেমিক্যাল মুক্ত আম খুঁজছিলাম। আপনাদের গোবিন্দভোগ আমটা অসাধারণ মিষ্টি। ফ্যামিলির সবাই খুব পছন্দ করেছে। নেক্সট উইকে আরও ২০ কেজি অর্ডার করবো।"
"ডেলিভারি খুব দ্রুত পেয়েছি। আমের সাইজ ও কোয়ালিটি প্রিমিয়াম। অনলাইনে এতো ভালো সার্ভিস পাবো আশা করিনি। আপনাদের সততার জন্য ধন্যবাদ।"